ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রমের সূচনা করলেন জেলা প্রশাসক

    মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রমের সূচনা করলেন জেলা প্রশাসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “মাছ চাষে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই স্লোগান নিয়ে বরিশালে ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় অভ্যন্তীরন জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কার্যক্রমের সূচনা করা হয়েছে।
     

    রোববার সকাল ১১টায় নগরীর জেলা প্রশাসন কার্যালয়ের কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করণের মধ্যে দিয়ে এ কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
    বরিশাল জেলা প্রশাসন ও সদর উপজেলা মৎস্য কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের সুচনালগ্নে কালেক্টরেট পুকুরে বিভিন্ন প্রজাতির ১৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর নুসরাত জাহান, সহকারী কমিশনার ও নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমুল হুদা, সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত প্রমুখ।

    এদিকে, ‘কার্যক্রমের আওতায় দুপুর ১টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ২০০ কেজি মাছের পোনা অবমুক্ত করেণ সহকারী কমিশনার এসিজিয়েম এস.এম রাহাতুল ইসলাম। এসময় জেলা এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ