ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে কাঠ মিস্ত্রীকে হত্যার ঘটনায় স্ত্রী আটক

     লালমোহনে কাঠ মিস্ত্রীকে হত্যার ঘটনায় স্ত্রী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলায় আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ।  

    রোববার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আব্দুল মান্নান (৪০) ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে এবং পেশায় কাঠ মিস্ত্রী ছিলেন।
     
    সোমবার (২০ সেপ্টম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
    পুলিশের জিজ্ঞাসাবাদে মান্নানকে হত্যার দায় স্বীকার করেছে নুর নাহার।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নানকে হত্যা করেছে তার স্ত্রী নুর নাহার। রোববার সন্ধ্যার পর পুলিশ উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে আটক করেছে। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সকাল ৬টার দিকে স্বামীকে কুপিয়ে হত্যা করে নুর নাহার।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ