ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, বিএনপি নেতার ৭ বছরের দণ্ড

    দুই প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, বিএনপি নেতার ৭ বছরের দণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তি করার অপরাধে বিএনপির এক নেতাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

    সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

    দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আক্তার হোসেন (৪৫)। নাটোরের সিংড়া উপজেলার রাণীনগর শেরকোল গ্রামে তার বাড়ি। তিনি শেরকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও তিন মাস দণ্ড ভোগ করতে হবে।

    আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর রাতে আক্তার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন। এতে তিনি আপত্তিকর কথাবার্তা লেখেন।

    এ ঘটনায় পরদিন শেরকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোখলেসুর রহমান বাদী হয়ে সিংড়া থানায় একটি মামলা করেন। পরে ২০১৬ সালের ৮ মার্চ সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত দাস আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

    এরপর আদালতে এ মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এরপর এ রায় ঘোষণা করলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ