ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • অপরাধ দমনে ২ শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু

    অপরাধ দমনে ২ শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন এলাকার অপরাধ দমনে দুই শতাধিক সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। 

    রবিবার (১৮ এপ্রিল) নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরাগুলো স্থাপন কাজ শুর হয়। পর্যায়ক্রমে বিএমপির আওতাধীন চারটি থানার গুরত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

    এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, ‘আধুনিক বিশ্বে আজকাল অনেক ঘটনাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপন কাজ শেষ হলে এগুলো নগরীতে আপরাধ দমন ও নিয়ন্ত্রণে সহায়ক হবে। 

    একই সঙ্গে ক্যামেরার মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন চিহ্নিত অপরাধীদের শনাক্ত করা ও যেকোনও অপরাধকারীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া নগরীতে মিছিল-মিটিং ও সভা-সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে।’

    তিনি আরও বলেন, ‘এই সিসি ক্যামেরা স্থাপন কাজ শেষ হলে অনেক অপরাধীর ভেতর আতঙ্ক কাজ করবে। তারা বুঝে যাবে, সিসি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সদস্যরা তাদের সহজেই খুঁজে বের করে ফেলবে। সে ক্ষেত্রে তারা অপরাধ থেকেও সরে আসবে। এতে অপরাধও কমে আসবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ