ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • অল্পের জন্য প্রাণে রক্ষা পেল মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী

    অল্পের জন্য প্রাণে রক্ষা পেল মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে পটুয়াখালীর দুমকি  মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল চলাকালীন অবস্থায় অন্তত ৩০ বছর আগের পুরাতন লাইব্রেরি ভবনে আকস্মিকভাবে বিশাল অংশজুড়ে ভাঙণ ধরে বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ে। এ সময় মো. ইউসুফ আলী নামের একজন শিক্ষক আহত হয়েছেন। 

    তাৎক্ষণিকভাবে সেখানো উপস্থিত অন্যান্য শিক্ষকরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। খবর শুনে পাশের কক্ষগুলোতে থাকা শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে।  বিদ্যালয়টির শিক্ষক খায়রুল আলম পান্না জানান, স্কুল ভবনে ঘটে যাওয়া আকস্মিক দূর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমানে সবার মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। 

    প্রধান শিক্ষক বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করেছেন। অবিলম্বে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ব্যবহার অনুপযোগী এই ভবনে ক্লাস কার্যক্রম পরিচালিত হলে ভবিষ্যতে আরও বড় দূর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। 


     

     


    জাকির হোসেন /এইচকেআর


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ