ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা

     বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন মানিককে সভাপতি এবং পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য নাসরিন জাহান রত্না আমীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

    গত ৪ সেপ্টেম্বর এই কমিটি অনুমোদন দেন জেলা কমিটির আহ্বায়ক মহসিন-উল ইসলাম হাবুল ও সদস্য সচিব ইকবাল হোসেন তাপস। সোমবার রাতে এই কমিটি প্রকাশ করা হয়।

    কমিটিতে গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম কাইয়ুম খান, মজিবর রহমান ও মো. মানিক হোসেন হাওলাদারকে সহসভাপতি, অধ্যাপক বিপ্লব মিত্র ও অধ্যাপক শহিদুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, বসির আহম্মেদ সবুজকে সাংগঠনিক সম্পাদক, মো. মাহফুজুর রহমান কাবেলকে সহ-সাংগঠনিক সম্পাদক, মো. নাসির উদ্দিন সালমানকে অর্থ বিষয়ক সম্পাদক, মো. শাহজাহান মৃধাকে প্রচার সম্পাদক এবং মো. ফিরোজ আলমকে দপ্তর সম্পাদক করা হয়েছে। এছাড়া অন্যান্যদের কমিটিতে সদস্য রাখা হয়।
    জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস মঙ্গলবার মুঠোফোনে এই তথ্য নিশ্চিত করেছেন। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ