ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাঁশের সাঁকো থেকে পড়ে যুবকের মৃত্যু

    বাঁশের সাঁকো থেকে পড়ে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের একটি বাঁশের সাঁকো থেকে পড়ে খুুঁটির সাথে আঘাত লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফ হাওলাদার (২৫)। তিনি ওই এলাকার সৌদি প্রবাসী রাজ্জাক হাওলাদারের ছেলে। 

    রাজ্জাক হাওলাদার জানান, আরিফ সকালে নিজ বাড়ি থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল। বাড়ির সামনে বাঁশের সাঁকো পাড় হওয়ার সময় পা ফসকে খালে পড়ে তলিয়ে যায়। ছোট ছেলে শান্ত বিষয়টি দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসী খালে নেমে তল্লাশি চালায়। বেশ কিছুক্ষণ পর খাল থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। 

    ঘটনাস্থল পরিদর্শনকারী উজিরপুর থানার উপ-পরিদর্শক খায়রুজ্জামান জানান, সাঁকো থেকে পড়ে খুঁটির সাথে মুখমন্ডলে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয় আরিফের। ওই সময় নিস্তেজ হয়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খাল থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ