ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় রোগীর স্বজনদের হামলায় বন্ধ হাসপাতালের এক্স-রে বিভাগ, গ্রেফতারের দাবি উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, বাড়ছে সতর্ক সংকেত সব এমপিকে নিজ নিজ এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজের সামনে অগ্নিসংযোগ বরিশালে আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, হেলপার নিহত গৌরনদীতে জর্দা শামীমের আস্তানা থেকে ৭টি পিস্তল ও ২ হাজার ৭৬১ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৩ ডাকাতির প্রস্তুতিকালে ঝালকাঠিতে ৮ ডাকাত আটক  এমপি জিলানীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেত্রী নাসরীন ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলে আছড়ে পড়তে পারে ১৪৫ কিমি বেগে!
  • পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ

    পটুয়াখালীতে নৌ-পুলিশের প্রহারে জেলে মৃত্যুর অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের নির্যাতনে সুজন চৌকিদার (৩০) নামক এক জেলে মৃত্যুর অভিযোগ উঠেছে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলার চর বালিয়াতলীর ডোশ এলাকার এ ঘটনা ঘটে।


    এসময় উত্তেজিত স্থানীয়রা লালুয়া নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার সদস্যকে অবরুদ্ধ করে। এতে নৌ-পুলিশের ২ সদস্যসহ তাদের বহনকারী ট্রলারের মাঝি আহত হয়েছে। পুলিশের দাবি সুজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। সুজন ওই এলাকার আ. সত্তার হাওলাদারের পুত্র।

    সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছেছেন কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার (ইউএনও)। ইউএনও, ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশের আশ্বাসে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া সাপেক্ষে তখন চার পুলিশ সদস্যকে ছেড়ে দেয় উত্তেজিত জনতা। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অবস্থান করছে।

    সুজনের সাথে থাকা জেলেরা জানায়, বেলা সাড়ে এগারটায় চর বালিয়াতলী সংলগ্ন বঙ্গোপসাগরের প্রথম বয়ার কাছে ট্রলার নিয়ে মাছ ধরার সময় লালুয়া নৌ-পুলিশ ফাঁড়ির ট্রলারটি নিষিদ্ধ কারেন্ট জালে মাছ শিকার করছে এমন অভিযোগে তাদের ধাওয়া করে ডোশের খালের অভ্যন্তরে নিয়ে যায়। এসময় ট্রলারে থাকা অপর ৪ জেলে পালিয়ে গেলেও সুজন ট্রলারেই থেকে যায়। নৌ-পুলিশ ফাড়িঁর এএসআই মামুনসহ চার পুলিশ সদস্যরা ওই ট্রলারে ওঠে সুজনকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ