ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে ট্রাক ভর্তি পলিথিন জব্দ, চালক-হেলপারকে জরিমানা

    বরিশালে ট্রাক ভর্তি পলিথিন জব্দ, চালক-হেলপারকে জরিমানা
    বরিশাল নগরীতে নিষিদ্ধ পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে কাভার্ডভ্যান ভর্তি ৮৩টি বস্তায় প্রায় ৭ টন পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ ঘটনায় চালক ও চালকের সহকারীকে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তাদের অর্থদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন- চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিন।

    বরিশালে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তোতা মিয়া জানান, শনিবার মধ্যরাতে নগরীর সিএন্ডবি রোড এলাকা থেকে ৮৩ বস্তা পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ এবং চালক হাফিজুর রহমান ও তার সহকারী জসিম উদ্দিনকে আটক করা হয়।

    রোববার দুপুর ২টার দিকে আটককৃতদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এসময় ওই দুজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমানের ভ্রাম্যমান আদালত।

    তোতা মিয়া জানিয়েছেন, ‘পুলিশের হেফাজতে রাখা কাভার্ডভ্যানটি পলিথিন নিয়ে ঢাকা থেকে পিরোজপুরের মঠবাড়িয়ায় যাচ্ছিল। পরবর্তী জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ পলিথিন গাজীপুরে প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টে প্রেরণের জন্য পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক তোতা মিয়ার জিম্মায় দেয়া হয়েছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ