ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • অষ্টমবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ফয়সাল

    অষ্টমবারের মতো গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ফয়সাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাম মাহমুদুল হাসান ফয়সাল। মাত্র ১৯ বছর বয়সে সপ্তম ও অষ্টমবারের মতো ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লেখালেন মাগুরার এ যুবক। ৩০ সেকেন্ডে ৬৬ বার ও ৩০ সেকেন্ডে ৬৮ বার হাতে ফুটবল ঘুরিয়ে দুটি রেকর্ড গড়েন তিনি। ওয়ার্ল্ড গিনেস বুক কর্তৃপক্ষের দেওয়া সনদটি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফয়সাল।

    ফয়সাল বর্তমানে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। তার বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে। ফয়সাল এর আগেও ফুটবল ও বাস্কেটবল বাহুতে ঘুরিয়ে রেকর্ড করেন। ৩০ সেকেন্ডে ৬৮ বার বাহুতে ফুটবল ঘুরিয়ে সর্বশেষ রেকর্ডটি তিনি করেন চলতি মাসের সেপ্টেম্বরে। সেই রেকর্ডের জন্য ওয়ার্ল্ড গিনেস রেকর্ড বুক তাকে স্বীকৃতি দিয়েছে।  

    ফয়সাল জানান, ছোটবেলা থেকেই খেলাধুলা তার প্রিয়। ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা আর হয়ে ওঠেনি। এরপর শুরু করেন ফুটবল খেলা। খেলতে খেলতেই তিনি ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করেন। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়ার।

    তিনি বলেন, আমার নানা-নানিসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার স্বপ্ন, এ রকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়ার। পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা সর্বোপরি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরা। আমার এখন একটি মাত্র ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা।

    ফয়সালের বাবা সোহেল রানা বলেন, ছোটবেলা থেকেই ফয়সাল খেলাধুলার প্রতি খুবই আগ্রহী ছিল। তবে এ রেকর্ডের জন্য সে অক্লান্ত পরিশ্রম করেছে। এমনকি ওর লেখাপড়ারও ক্ষতি হয়েছে খুব। দুটো সেমিস্টার লস করেছে। তারপরও আমি ওকে উৎসাহিত করেছি। ওর সাফল্যে আমরা খুবই আনন্দিত।

    মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, ফয়সালের সপ্তম ও অষ্টম রেকর্ড আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে ওকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ