ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

    লালমোহনে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহেষখালী গ্রামের ফরাজি বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নাজমা বেগম ওই বাড়ির মো. সিদ্দিকের স্ত্রী ও ৪ সন্তানের জননী।

    গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে খেয়ে সকলে মিলে ঘুমিয়ে পড়ে পরিবারের লোকজন। রাত দুইটার দিকে নাজমা বেগমের শোয়ার ঘরে মশারী টানাতে গিয়ে তাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে মেয়ে ঝুমুর। পরে ঝুমুরের চিৎকারে লোকজন এসে নাজমা বেগমকে নিচে নামান। সংবাদ পেয়ে শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায়  একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা মর্গে  প্রেরণ করা হয়েছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ