ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • বরিশালে  স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় জরিমানা

    বরিশালে  স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য বিধি নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দেখে গায়ের গেঞ্জি টেনে নাক-মুখ ঢাকা চেষ্টা করেছিলেন এক শ্রমিক। কিন্তু শেষ রক্ষা হয়নি। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পড়ার দায়ে তাকে আর্থিক দণ্ডের মধ্যে ফেলতে উদ্যত হয়।

    কিন্তু দিনমজুর ওই যুবকের কাছে ছিলো না টাকা। তাই তাকে জেলা প্রশাসনের একটি মাস্ক দিয়ে সতর্ক করে ছেড়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকাল ১১টার দিকে নগরীর বাজার রোডে এই ঘটনা ঘটে। 

    এভাবে স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় আজ রবিবার সকাল থেকে দুপুর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১ জন ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান থেকে ৬ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও লাকী দাসের পৃথক ভ্রাম্যমাণ আদালত। 

    এদিকে সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখায় আজ নগরীর বিভিন্ন এলাকা থেকে ১১ জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে মুচলেকা রেখে তাদের সকলকে ছেড়ে দেয়া হয় বলে জানান কোতোয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ