ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • এক ইলিশের দাম ৪৩০০ টাকা

    এক ইলিশের দাম ৪৩০০ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। মাছটি ঘাটে তুলতেই এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা ও বিক্রতারা।

    জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে ভোলার মেঘনা নদীতে ধনিয়া তুলাতুলি মাছঘাট এলাকার জেলে করিম মাঝির জালে ছোট ও মাঝারি ইলিশের সঙ্গে এ মাছটিও ধরা পড়ে।


    শনিবার সকালে ধনিয়া তুলাতুলি মাছঘাটে নান্নু চেয়ারম্যানের আড়তে মাছটি নিলামে তোলা হয়। মাছ ব্যবসায়ী মো. আলামিন সর্বোচ্চ ৪ হাজার ৩০০ টাকায় মাছটি কিনে নেন।

    করিম মাঝি বলেন, রাতে মেঘনা নদীতে মাছ শিকারের জন্য জাল ফেলেন। এর পরপরই শুরু হয় বৃষ্টি। জাল তোলার সময় ছোট ও মাঝারি আকারের ১৭টি ইলিশের সঙ্গে এই বড় ইলিশ ধরা পড়ে। বড় ইলিশটি ৪ হাজার ৩০০ টাকা এবং বাকিগুলো ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

    মাছ ব্যবসায়ী মো. আলামিন বলেন, মৌসুমে শুরুর দিকে নদীতে কোনো ইলিশ ছিল না। বড় ইলিশ তো দূরের কথা। গত ৪-৫ দিন নদীতে মোটামুটি ইলিশের দেখা মিলছে। এই কয়েক দিনের মধ্যে এটাই সবচেয়ে বড় ইলিশ। মাছটি সর্বোচ্চ দামে কিনেছি। মাছটি ঢাকায় বিক্রি করা হবে।

    তুলাতুলি মাছঘাটে মাছ কিনতে আসা সাধারণ ক্রেতা আদিল হোসেন তপু বলেন, মৌসুমে এই প্রথম এত বড় ইলিশ দেখলাম। এ বছর আগে এত বড় মাছ দেখা হয়নি। মাছ বড়। তাই দামও চড়া।

    ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, এখন ইলিশের মৌসুম। কিছু দিনের মধ্যে এরা ডিম ছাড়বে। তাই সাগর থেকে ঝাঁকে ঝাঁকে বড় আকারের রুপালি  ইলিশ নদীতে আসতে শুরু করেছে। এই বড় ইলিশ তারই প্রমাণ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ