ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মেহেন্দিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে এমপি পংকজ নাথ'র জন্মদিন উদযাপন 

    মেহেন্দিগঞ্জে ছাত্রলীগের উদ্যোগে এমপি পংকজ নাথ'র জন্মদিন উদযাপন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ এর ৫৫ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের মূল ফটকে কলেজ ছাত্রলীগ আয়োজিত এ জন্মদিন উদযাপন করা হয় । 

    এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন আপন কর্ম মহিমায় সাংসদ পংকজ নাথ লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবে অনন্তকাল। পরে  এমপির দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয় । 

    এসময় উপস্থিত ছিলেন সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবিএম মাহাবুবুল হক, উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অধ্যাপক মহিদুল মোর্শেদ লাবলু, মামুনুর রশীদ, সুলাইমান কবির, সুমন দেবনাথ, বাবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, ছাত্রলীগ নেতা সোয়াইব হোসেন, রায়হান মাহমুদ, নাসির উদ্দীন রবিউল, নাইমুর রহমান সিহাব, আসাদুজ্জামান অভি, মাহাদিন ইসলাম রাফিন, মেহেদী, আবু রায়হান সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ