ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১৮টি হারানো মোবাইল ফেরত পেলেন মালিকেরা ‘স্কুল ফিডিং’ কর্মসূচির দুধ চুরির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদকের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেত্রী নাসরিন ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে ৫৩ তম জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  বরিশালে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ১১ হাজারের বেশি, মৃত্যু ১৮ বরিশালে ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ 
  • বরগুনায় ২০ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙ্গাশ

    বরগুনায় ২০ হাজারে বিক্রি হলো ২৫ কেজির পাঙ্গাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বিষখালী নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে জয়নাল ফরাজীর জালে পাঙ্গাশটি ধরা পড়ে। মাছটি দেখতে বাজারে উৎসুক মানুষের ভিড় জমে।

    স্থানীয়রা জানান, দুপুরে মাছটি আবুল কালাম আজাদের আড়তে নিয়ে আসেন জয়নাল ফরাজী নামের এক জেলে। পরে ওই আড়ত থেকে ৮০০ টাকা কেজি দরে ২০ হাজার টাকায় দেলোয়ার প্যাদা নামের এক ব্যবসায়ী মাছটি বিক্রি কিনে নেন।

    মাছ ব্যবসায়ী দেলোয়ার প্যাদা জানান, এত বড় পাঙ্গাশ আমি আগে কখনও দেখিনি। নদীর পাঙ্গাশের ভালো স্বাদ পাওয়া যাবে। খবর শুনে শহরের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা আসছেন। অনেকে আবার ছবি তুলে নিয়ে যাচ্ছেন।

    আড়তদার আবুল কালাম আজাদ জানান, বহু বছর পর এত বড় পাঙ্গাশ দেখেছি আমরা। এর আগেও বড় সাইজের পাঙ্গাশ এসেছে বাজারে; তবে এটি সবচেয়ে বড়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ