ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে গাঁজাসহ আটক ১

    লালমোহনে গাঁজাসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মো. নান্নু (৪০) নামে এক জনকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ। রবিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের বালুচর বাজারের পারভেজের চায়ের দোকানের মধ্য থেকে তাকে আটক করা হয়। আটক নান্নু ওই এলাকার সরুগো বাড়ীর মৃত মো. হাফেজের ছেলে।

    থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদের নির্দেশে থানার এসআই মো. শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স উপজেলার কালমা ইউনিয়নের বালুচর বাজার থেকে নান্নুকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও গাঁজাসহ আটক হয়েছিল নান্নু। ওই সময় তাকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের সাজা দেয়া হয়েছিল। জেল থেকে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় লিপ্ত হয় নান্নু। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ