ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • পরীমনির জব্দকৃত মালামাল ফেরত পেতে আদালতে দরখাস্ত

    পরীমনির জব্দকৃত মালামাল ফেরত পেতে আদালতে দরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনির জব্দ করা গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে এ প্রতিবেদন জমা দেন। সোমবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন। 

    তিনি বলেন, ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ জব্দ করা ১৬টি আলামত তাকে (পরীমনিকে) ফেরত দেওয়ার সুপারিশসহ একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘যদি পরীমনিকে তার জব্দকৃত আলামত ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’

    পরীমনির এ আইনজীবী বলেন, আগামীকাল তার জব্দকৃত মালামাল ফেরতের জন্য আদালতে দরখাস্ত করা হবে। 

    এর আগে গত ১৫ সেপ্টেম্বর আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী পরীমনির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি, মোবাইল ও ল্যাপটপসহ অন্যান্য জব্দকৃত জিনিসপত্র ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তদন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই এবং অন্যান্য জব্দকৃত আলামতের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ