ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • আ.লীগের অফিসে হামলা ভাঙচুর, আহত আট

    আ.লীগের অফিসে হামলা ভাঙচুর, আহত আট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অফিসের আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

    জানা গেছে, রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনের আগে এলাকায় ভীতি সৃষ্টির লক্ষ্যে চিহ্নিত সন্ত্রাসী ও প্রতিপক্ষ গ্রুপ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।


    আহত আশরাফ মণ্ডল বলেন, আওয়ামী লীগের অফিসে আমরা ইউপি চেয়ারম্যান কামরুল খানের সমর্থিত কিছু লোকজন বসে ছিলাম। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সন্ধ্যার পরে আরেক চেয়ারম্যান প্রার্থীর ভাই ও তার ২০-২৫ জন কর্মী এসে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্রসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

    এ বিষয়ে কসবামাঝাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. কামরুল খান বলেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল বিশ্বাসের ভাই ও তার সমর্থিত কিছু লোকজন আওয়ামী লীগের অফিসে ঢুকে কর্মীদের মারধর ও অফিস ভাঙচুর করেছে।

    চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল বিশ্বাস বলেন, আমি বা আমার সমর্থিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত না। তারা নিজেরাই ভাঙচুরের ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে। এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব।

    পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনার পরপরই কসবামাঝাইল পুলিশফাঁড়ির একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর সোমবার দুপুরে উভয় পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাংশায় আ.লীগের অফিসে হামলা ভাঙচুর ঘটনার সাথে জড়িত ওই এলাকার সুমন ও আজাহার নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ