ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • একই বছরে শাহরুখ-সালমান!

     একই বছরে শাহরুখ-সালমান!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একই বছরে বড় পর্দায় হাজির হচ্ছেন বলিউড বাদশা এবং ভাইজানকে! দীর্ঘদিন পর্দায় নেই শাহরুখ খান। এজন্য বেশ আলোচনায় ছিল কবে মুক্তি পাবে তার আগামী ছবি ‘পাঠান’? বিশেষ করে শাহরুখ ভক্তদের মধ্যে গত কয়েক মাস ধরে এ প্রশ্ন ঘুরপাক খেয়েছে বেশি। তবে ভক্তদের এ অপেক্ষা অবসান হলো সোমবার। একইসঙ্গে জানা গেল বলিউড ভাইজান অর্থাৎ সালমান খানের আগামী ছবি ‘টাইগার ৩’-র মুক্তির তারিখও।

    আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহ খোলার অনুমতি দিতেই একের পর এক ছবি মুক্তির তারিখ ঘোষণা করা হচ্ছে। এর আগেই জানানো হয়েছে, রোহিত শেঠি পরিচালিত অক্ষয় কুমার, রণবীর সিংহ অভিনীত ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে। তার পরেই যশরাজ ফিল্মস মোট চারটি ছবি মুক্তির তারিখ জানিয়েছে। বড়দিনেই মুক্তি পাবে রণবীর-দীপিকা পাড়ুকোনের  ‘৮৩’।

    কিন্তু বলিউডের বাদশাহ এবং ভাইজানের ছবি মুক্তির জন্য মুখিয়ে থাকা অনুরাগীরা এত দিনে শান্তি পেলেন। চার মাসের ব্যবধানে মুক্তি পাবে দু’জনের দু’টি ছবি। শাহরুখ পর্দায় আসবেন ২০২২ সালের ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসে এবং সালমানের ছবি মুক্তি পাবে আগামী বছর বড়দিনে। ‘পাঠান’-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। অন্য দিকে ‘টাইগার ৩’-এ সেই একই জুটি ফিরে আসছে— সালমান এবং ক্যাটরিনা কাইফ।

    সূত্রের খবর, দু’টি ছবির মুক্তির মধ্যে এই ব্যবধান রাখা হয়েছে খুব ভেবেচিন্তেই। কোনো ভাবেই যাতে একটি ছবি আর একটি ছবির ক্ষতি করতে না পারে। নজর দেওয়া হয়েছে সে দিকেই। শাহরুখ-সালমানের সম্পর্কের চিড় জুড়ে গিয়েছে। দু’টি ছবিকে তাই আর বিরোধের জায়গায় না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    দু’টি ছবিতেই দুই তারকা গুপ্তচরের ভূমিকায় অভিনয় করবেন। তা ছাড়া শাহরুখকে যেমন ‘টাইগার ৩’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে, ‘পাঠান’-এও সালমান কয়েক মুহূর্তের জন্য অভিনয় করবেন।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ