ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত 

    উজিরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ঐতিহ্যবাহী লাঠি খেলা, র‌্যালি, আলোচনাসভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।  

    মঙ্গলবার সকাল ১০ টায়  উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্য্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, প্রবীন আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ হাওলাদার, ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, সাধারণ সম্পাদক জালিছ মাহমুদ শাওন প্রমুখ। 

      সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ ১৫ আগষ্টে নিহত সকল রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে।  দোয়া-মোনাজাত শেষে ৫০ পাউন্ড কেক কাটা হয়েছে। সভায় উপজেলা আওয়ামীলীগের ৯ ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।          
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ