ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • লালমোহনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী

    লালমোহনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‌্যালী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘তথ্য আমার অধিকার, জানতে হবে সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে লালমোহন উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়।

    পরে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী এর সঞ্চালনায় এবং নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। 

    এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস-চেয়ারম্যান আবুল হাসান রিমন, কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক রাশিদা বেগম, কৃষি কর্মকতা এএফএম শাহাবুদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মো. রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকতা মো. আকতারুজ্জামামন মিলন, উপজেলা নাগরিক ফোরামের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। মানুষের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর দিবসটি পালন করা হয়। ২০১৫ সালে ইউনেস্কোর নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম তথ্য অধিকার দিবস পালন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবা বিস্তৃত হওয়ায় ডিজিটাল বৈষম্যের কারণে কেউ যেন পিছিয়ে না থাকে, এবছর সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো।  
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ