ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়ায় ধান ভাঙা মেশিন চুরি করতে গিয়ে আটক ২ 

    আগৈলঝাড়ায় ধান ভাঙা মেশিন চুরি করতে গিয়ে আটক ২ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় ধান ভাঙা মেশিন চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। আটককৃতরা হলো সময় গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত ধলু কাজীর ছেলে বেল্লাল কাজী (৩৫) ও বার্থী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কাশেম (১৯) ।

     স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামের সুনীল হালদারের ছেলে সংকর হালদারের বাড়িতে থাকা একটি ধান ভাঙা মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময়  বেল্লাল কাজী ও আবুল কাশেমকে স্থানীয়রা আটক করে । পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই দুই চোরকে থানায় নিয়ে আসে। 

    এঘটনায় সংকর হালদার বাদী হয়ে বুধবার রাতেই থানায় মামলা দায়ের করে। যার নং-১৩। উপপরিদর্শক মিজানুর রহমান মিশু জানান, সংকর হালদারের বাড়িতে থাকা একটি ধান ভাঙা মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতার হাতে আটক চোরদের থানায় দেয়া হয়। আটক দুই চোরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ