ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দুমকিতে  পিলারসহ সেই আলোচিত জ্বিন সত্তারসহ আটক ৩

    দুমকিতে  পিলারসহ সেই আলোচিত জ্বিন সত্তারসহ আটক ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামের সন্যামত বাড়ি থেকে পিলার সদৃশ্য একটি বস্তুসহ পিলার চোরাচালান চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ।

    দুমকি থানা সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে দুমকি থানার এসআই রাসেল মিয়ার নেতৃত্বে এসআই জাফর, এসআই সঞ্জীবসহ সঙ্গীয় ফোর্স স্থানীয় আব্দুস সত্তার সন্যামতের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা একটি পুরনো পিলার সাদৃশ্য বস্তু (পুরাকীর্তি) জব্দ করা হয়। 

    আটককৃত বাড়ির মালিক আব্দুস সত্তার ওরফে জ্বীন সত্তার (৬০) এর বাড়ি দুমকি উপজেলায়, মো. জামাল ওরফে ইদ্রিস মুনসী (৫০) ও মো. জলিল সরদার (৪২) এ দুজন ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

     এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. আব্দুস সালাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পুরাকীর্তি আইন ১৯৬৮ এর ১৯/২০/২৩ চোরাচালান ধারায় এসআই মাহবুব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতদের ওই মামলায়  গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী  আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে  প্রেরণ করা হয়েছে । 

    আটককৃতরা পিলার চোরাচালন চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। উল্লেখ্য, আটককৃত আব্দুস সত্তার ওরফে জ্বীন সত্তার ইতোপূরবে বিভিন্ন অপকর্মের দায়ে জেল খেটেছেন। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ