ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিয়ের এক মাসের মধ্যে

    পরকীয়ার বলি হল নববধূ 

    পরকীয়ার বলি হল নববধূ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বিয়ের এক মাস পার হতে না হতেই খালাতো ভাইয়ের বউয়ের সাথে স্বামীর দীর্ঘদিনের পরকীয়ার জের ধরে বলি হল সাথী মন্ডল নামে এক নববধূ। সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ মৃত্যুর ঘটনায় সাথীর স্বামী শুশেন মন্ডল ও তার কথিত প্রেমিকা ভাবী কনিকা মন্ডলকে পুলিশ আটক করেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী উপজেলার অশোকনগর গ্রামে।

    নিহত সাথীর স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, চিতলমারী উপজেলার অশোক নগর গ্রামের মৃত শুভাষ মন্ডলের ছেলে শুশেন মন্ডলের সাথে বাগেরহাট সদর উপজেলার সাহসপুর গ্রামের বিকাশ বিশ্বাসের মেয়ে সাথীর মাস খানেক আগে বিয়ে হয়। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই গত ১৮ এপ্রিল রবিবার সন্ধ্যার দিকে স্বামীর বাড়িতে ঘরের বারান্দায় সাথীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক ঘটনা স্থলে ছুটে যান। এ সময় সাথীর স্বামী শুশেন মন্ডল ও তার ভাবী কনিকা মন্ডলকে গ্রামবাসি ধরে পুলিশের হাতে তুলে দেন।

    এ বিষয়ে অশোক নগর গ্রামের হরিদাস মন্ডল জানান, কোন ভাবেই এটা আত্মহত্যা হতে পারে না। লোকজনের চিৎকার শুনে তিনি প্রথম লাশের কাছে ছুটে যান। গিয়ে দেখেন ঘরের বারান্দায় সাথীর গলায় রশি দেওয়া ঝুলন্ত লাশের হাঁটু মাটিতে ঠেকানো। সাথীর স্বামী শুশেন মন্ডল ও তার ভাবী কনিকার অনৈতিক সম্পর্কের ব্যাপারে আগে অনেকবার শালিশন্ডবৈঠক করা হলেও তারা একটুও সুধরাইনি। সাথীর স্বামীর পরকীয়ার বলি হয়েছে বলে দাবি করেন তিনি।

    এ বিষয়ে মৃত সাথীর বড় বোন শুক্লা পোদ্দার ও মা কানন বিশ্বাস কান্না জড়িত কন্ঠে বলেন, সাথীকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। শুশেনের সাথে তার ভাবীর পরকীয়ায় বাধা দেওয়ায় সাথীকে হত্যা করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

    চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অত্মহত্যা প্ররোচনায় মামলা হয়েছে। সাথীর স্বামী শুশেন মন্ডল ও তার ভাবী কনিকা মন্ডলকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

    চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, সাথীর স্বামী শুশেন মন্ডল ও তার ভাবী কনিকার সম্পর্কের ব্যাপারে অনেক বার শালিশ দরবার করা হয়েছে, কিন্তু তাদের ফেরানো যাইনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ