ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • জামিন পেলেন মডেল পিয়াসা

    জামিন পেলেন মডেল পিয়াসা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে গুলশান থানায় করা মাদক আইনের আরেক মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় কারাগারেই থাকতে হচ্ছে তাকে।

    আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

    এদিন গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার পৃথক তিন মামলায় তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক ভাটারা ও খিলক্ষেত থানার দুই মামলায় জামিন মঞ্জুর এবং গুলশান থানার মামলায় জামিন নামঞ্জুর করেন।

    প্রসঙ্গত, গত ১ আগস্ট রাত ১০টার দিকে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক তিন মামলা করে পুলিশ। এ মামলাগুলোতে তাকে রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

    গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে তার বিরুদ্ধে ওই তিন মামলায় চার্জশিট দাখিল করে মামলার তদন্ত সংস্থা সিআইডি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ