ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • বিএনপি ছাড়লো খেলাফত মসলিস

    বিএনপি ছাড়লো খেলাফত মসলিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি রাজনৈতিক দল হিসেবে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকায় ধীরে ধীরে ২০ দলীয় জোট ছাড়তে শুরু করেছে শরিক দলগুলো। ইতোমধ্যে কওমি মাদরাসাভিত্তিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত খেলাফত মজলিসও বিএনপি ছাড়লো।

    শুক্রবার (০১ অক্টোবর) মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসের সর্বোচ্চ পর্ষদ মজলিসে শুরার বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

    এর আগে চারটি শরিক দল বিএনপির জোট ছেড়েছে। ২০১৬ সালের ৭ জুন বিএনপির জোট ছাড়ে মুফতি ফজলুল হক আমিনীর প্রতিষ্ঠিত ইসলামী ঐক্যজোট। ২০১৮ সালের ২৬ অক্টোবর ২০ দলীয় জোট ছেড়ে যায় লেবার পার্টি। ২০১৯ সালের ৬ মে ২০ দল ছাড়ে বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপির আন্দালিব রহমান পার্থ। সবশেষ গত ১৪ জুলাই জোট ছেড়ে যায় জমিয়তে উলামায়ে ইসলাম।

    এর আগে দলটির প্রধান সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বলেছিলেন, প্রধান শরিক বিএনপি যদি জোটকে সক্রিয় করতে চায়, যদি অতীতের ভুলগুলো আত্মসমালোচনা করে পরিবেশ ভিন্ন করতে পারে, তাহলে আমরা একসঙ্গে পথ চলব। না হলে যদি প্রয়োজন পরে আমরা নিশ্চিতভাবে গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের আন্দোলনে আলাদা ভূমিকা রাখব।

    অবশ্য বিএনপি এখন তার ২০ দলীয় জোট নিয়ে আগাতে চাইছে না বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে ছেঁটে ফেলতে দলের ভেতরে দাবি জোরালো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ