ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন

    বরিশাল সড়ক ও জনপথ বিভাগের নতুন কার্যালয়ের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নতুন কার্যালয়ের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ৯টায় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নতুন এই অফিস ভবনের উদ্বোধন করেন।

    সদ্য সমাপ্ত পায়রা সেতু প্রকল্পের আওতায় এই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। উদ্বোধনের সময় প্রধান প্রকৌশলী ছাড়াও সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ এবং নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

    পায়রা সেতু প্রকল্পের পরিচালক মো. আবদুল হালিম জানান, পায়রা সেতু প্রকল্পের একটি সাইট অফিস ধরা ছিলো। সেখানে অন্য স্থাপনা থাকায় অফিস ভবনটি সেখানে নির্মাণ না করে বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় জেলা সড়ক বিভাগ কার্যালয় চত্ত্বরে নির্মাণ করা হয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘সড়ক ভবন’, বরিশাল। এতে জেলা সড়ক বিভাগের সম্পদ বেড়েছে। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩ তলা বিশিষ্ট ভবনটিতে মোট ২ হাজার ৮শ’ স্কয়ার ফিট জায়গা রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ