ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল  অবস্থার অবনতি হওয়ায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ
  • মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে বাবলুকে

     মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে বাবলুকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

    শনিবার (২ অক্টোবর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি বলেন, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নামাজে জানাজা বাদ এশা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে রাখা হবে তার মরদেহ।

    এর আগে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি জানান, করোনা (কো‌ভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার (২ অক্টোবর) সকাল সোয়া ৯টায় রাজধানীর শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মহাসচিব (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    ডাকসুর সাবেক এই জিএস আগে থেকেই অ্যাজমা ও হার্টের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনা শনাক্তের পর তার ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয়।

    দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলুর করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে একদিন পর তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

    সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান লে. জেনারেল এইচ এম এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন জিয়াউদ্দিন বাবলু। দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

    এদিকে জাপা মহাসচিব জিয়াউদ্দিন বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাপা চেয়ারম্যান জিএম কাদের।

    পৃথক শোকবার্তায় তারা মরহুমের জিয়াউদ্দিন আহমেদ বাবলুর রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ