ঢাকা মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির পুলিশের ২৭০১ কনস্টেবল পদ খালি, নিয়োগ দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ঢাকার দুটিসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক হলেন যাঁরা  সকাল ৯টার মধ্যে অফিসে না এলে পড়তে হবে শাস্তির মুখে শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী নির্দোষদের হয়রানি নয়, অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: চিফ প্রসিকিউটর বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
  • সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যু বার্ষিকী পালিত

     সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যু বার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণালের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক ইত্তেফাকের সাবেক বরিশাল প্রধান, বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাইনুল হাসানের ১৭ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

    সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের পক্ষ থেকে শনিবার সকাল ১০ টায় নগরীর বগুড়া রোড মুসলিম গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করা হয়। শুরুতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে মরহুমের আত্মার চিরশান্তি কামনা করে শ্রদ্ধার্ঘ নিবেদনের পাশাপাশি দোয়া মোনাজাত করা হয়।

    এসময় সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক নুরুল আলম ফরিদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম চুন্নু, সিনিয়র সাংবাদিক গোপাল সরকার, নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ তপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি কাজল ঘোষ, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত বাবলু, ফটো সাংবাদিক জুয়েল রানা, আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন নাট্যাভিনেতা সিরাজুম মুনির টিটু।

    উল্লেখ্য সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ