ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার 
  • পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

     পটুয়াখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা করে বহু বছর যাবত ব্যবসা ও বসবাস করার পর তা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টায় শহরের পিডিএসএ মাঠ সংলগ্ন রাস্তার পাশে দীর্ঘদিন অবৈধ ভাবে নির্মিত শতাধিক দোকানপাট ও প্রায় ২৫টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

    প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন তাদের সরকারি জায়গা ছেড়ে যেতে বললেও তারা যায়নি।  শুক্রবার (১ সেপ্টেম্বর) তাদের সরাসরি নির্দেশনা দিয়ে সকালে সরে যেতে বললেও তারা না যাওয়ায় জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

    এদিকে, ভুক্তভোগী মো. আলমগীর, হাসান মিয়া, মতিউর জানায়, পটুয়াখালী পৌরসভার মাধ্যমে লিজ নিয়ে এই জায়গায় দীর্ঘদিন বৈধভাবে স্থাপনা নির্মাণ করে বসবাস ও ব্যবসা করে আসছিল। এই জায়গা নিয়ে আদালতে মামলাও চলমান। মামলা নিষ্পত্তি না হওয়ার আগে কিভাবে আমাদেরকে উচ্ছেদ করলো। আমরা এখন কোথায় যাবো। আমরা অসহায়, ভাসমান। আমাদের জায়গা জমি নেই। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশ্রয় চাই।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ