ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • পাগল বলায় যুবলীগ সদস্যে সাথে পুলিশের ধস্তাধস্তি

    পাগল বলায় যুবলীগ সদস্যে সাথে পুলিশের ধস্তাধস্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লকডাউন চলাকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ মডেল হাই স্কুলের সামনে পুলিশের সাথে এক যুবলীগ সদস্যের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    সদর উপজেলার মোটবী ইউনিয়নের ভূঞারহাট এলাকার বাসিন্দা শহীদ মাস্কবিহীন অবস্থায় রিকশাযোগে শহরের উকিলপাড়া থেকে ট্রাংক রোডের দিকে যাচ্ছিলেন।

    এসময় মডেল হাই স্কুলের সামনে দায়িত্বরত মডেল থানার এসআই যশোমন্ত মজুমদার রিকশার গতিরোধ করেন। একপর্যায়ে তাকে রিকশা থেকে নামানো হলে ওই যুবক পুলিশকে গালাগাল করতে থাকে।

    পুলিশ সদস্যরা তাকে ‘পাগল’ আখ্যা দিলে কেন পাগল বলা হয়েছে তার কারণও পুলিশের কাছে জানতে চায় সে। এক পর্যায়ে হাতে হাতকড়া লাগানোর চেষ্টা করলে ৪ পুলিশ সদস্যের সাথে ধস্তাধস্তি হয় তার। তখন ওই যুবক বারবার বলতে থাকে- ‘এ দেশ পুলিশের দেশ।’

    হাতকড়া লাগাতে না পেরে এক পুলিশ সদস্য তাকে রাস্তায় ওপরকরে শোয়ায়ে চেপে ধরলে সড়কের আশপাশে থাকা লোকজন উচ্চস্বরে হইচই করতে থাকে। হাতকড়া লাগানোর পর দাঁড়িয়ে ওই যুবক পুলিশকে কিল-ঘুষি মারতে দেখা গেছে।

    সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের সাথে মারামারিতে লিপ্ত হওয়া ওই যুবকের নাম শহিদ। সে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাসিন্দা এবং যুবলীগের সক্রিয় সদস্য।

    ফেনী মডেল থানার ওসি (তদন্ত) ওমর হায়দার জানান, থানায় নেয়ার পর জানা গেছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। সে কিছুদিন পরপর ভাইরাল হতে চায়। ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলকো দিলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ