ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কক্সবাজারে পাহাড় ধস-পানিতে ডুবে দুদিনে ১৯ জনের মৃত্যু

    কক্সবাজারে পাহাড় ধস-পানিতে ডুবে দুদিনে ১৯ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজারের বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। ভারি বৃষ্টিতে পাহাড় ধসে পাঁচ রোহিঙ্গাসহ মারা গেছেন ১২ জন। এছাড়াও পানিতে ডুবে এবং ঘরের দেওয়াল চাপা পড়ে মারা গেছেন আরো সাত জন। দুদিনে প্রাকৃতিক দুর্যোগে জেলায় মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

    মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে বুধবার (২৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত জেলার উখিয়া, টেকনাফ, মহেশখালী ও ঈদগাঁও উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

    এদের মধ্যে নবগঠিত ঈদগাঁও উপজেলার দরগাহপাড়ার নাসি খালে ঢলের পানিতে মাছ ধরতে গিয়ে আজ বুধবার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে তারা মাছ ধরার জন্য খালে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়।

    নিহতরা হলেন- ইদগাঁও উপজেলার সদও ইউনিয়নের মধ্যম শিয়া পাড়ার বাসিন্দা মো. শাহজাহানের দুই ছেলে ফারুক (২৫) ও দেলোয়ার (১৬) এবং নাতি মোর্শেদ (১৫)। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ