ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ওসি প্রদীপের ঘুষের টাকায় স্ত্রীর নামে কোটি টাকার সম্পত্তি

    ওসি প্রদীপের ঘুষের টাকায় স্ত্রীর নামে কোটি টাকার সম্পত্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি ওসি প্রদীপের নিজের নামে কোনো সম্পদ না থাকলেও তার স্ত্রী চুমকি কারণের নামে রয়েছে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, সোনার গয়নাসহ কোটি কোটি টাকার সম্পত্তি। প্রদীপের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তে এমন তথ্যই পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেয়া হয়। তবে আদালত অভিযোগপত্র গ্রহণের শুনানির তারিখ নির্ধারণ করেননি।

    দুদক চট্টগ্রামের পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ বলেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। প্রদীপ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থে স্ত্রীর নামে এসব সম্পদ করেন বলে তদন্তে উঠে এসেছে।

    অভিযোগপত্রে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে ৪৯ লাখ ৫৮ হাজার ৯৫৭ টাকার সম্পদের তথ্য গোপন, ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং উক্ত টাকা পাচারের অভিযোগ করা হয়েছে। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন আইনের ২৬ (২), ২৭ (১) ধারা, ২০১২ সালের মানি লন্ডারিং আইনের ৪ (২) ও ৪ (৩) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলায় ২৯ জনকে সাক্ষী করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ