ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য হলেন বরিশালের মানবিক ডিসি জসীম উদ্দিন

    ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাহী সদস্য হলেন বরিশালের মানবিক ডিসি জসীম উদ্দিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার অফিসার্স ক্লাব, ঢাকার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য পুনরায় নির্বাচিত হন তিনি। এর আগেও জসীম উদ্দিন হায়দার ঐতিহ্যবাহী এই ক্লাবের কার্যকরি সদস্য নির্বাচিত হয়েছিলেন। ধারাবাহিকভাবে দ্বিতীয়বার তিনি নির্বাচিত হন বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। জেলা প্রশাসক ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য নির্বাচিত হওয়ায় বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানান।

    ২০২০ সালের ১৭ মার্চ রাতে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে জসীম উদ্দিন হায়দার বরিশালের জেলা প্রশাসক পদে নিযুক্ত হন। বরিশালের ডিসি হিসেবে দায়িত্ব পালনের আগে জসিম উদ্দিন হায়দার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক পদে দায়িত্ব পালন করেন। তার আগে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত ছিলেন।

    বরিশালে যোগ দেওয়ার পরপরই তিনি জনসম্পৃক্ত, মানবিক এবং উন্নয়নমূলক কাজ করে বিগত দিনের অন্যান্য জেলা প্রশসেকের তুলনায় বেশি প্রশংসা কুড়িয়েছেন। জেলার অপরাধ দমনেও তার সাহসী ভূমিকা প্রশংসা কুড়িয়েছে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে। অত্যান্ত স্পষ্টবাদী এই জেলা প্রশাসক দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করে দায়িত্ব পালন করে আসছেন। তিনি যদি কোথাও অনিয়ম করেন তাহলে ভয়হীনভাবে তার বিরুদ্ধে সংবাদ প্রচারের আহবান জানান। তবে উদ্দেশ্যমূলক সংবাদ পরিহারের আহবান জানান সাহসী এই সরকারি কর্মকর্তা।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ