ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে না: হানিফ

    আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে না: হানিফ
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার (০২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এসময় মাহবুব উল আলম হানিফ বলেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। যদি কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করে সেটা তাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে। যারা দেশের সর্বোচ্চ আদালতের রায় অবমাননা করে তাদের মনগড়া সরকার দেখতে চায়, তাদের সেই আশা আর পূরণ হবে না।

    তিনি আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে একটি কথা বলছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসন পাবে না।’ কিন্তু এই কথাটি ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়া একাধিক জনসভায়ও বলেছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস ২০০৮ সালের নির্বাচনে ওই বেগম খালেদা জিয়া কিন্তু ৩০ এর নিচে আসন পেয়েছিলেন।

    হানিফ বলেন, আগামী নির্বাচনে বিএনপির জয়লাভ করার কোনো সুযোগ নেই। নির্বাচনে তারা আবারো ধিকৃত হবেন। কারণ তারা দেশের জন্য বা জনগণের জন্য এমন কোনো কাজ করেননি যে জনগণ তাদের ওপর আস্থাশীল হবে। দুর্নীতি ও নাশকতার কারণে তারা জনগণ থেকে এতটাই দূরে সরে গেছে যে আগামী নির্বাচন তো দূরের কথা কোনো দিন বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

    তিনি বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করুক।

    চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মেজর (অব.) রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    কে আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ