ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ২০০ কোটি টাকা ভরণ-পোষণের প্রস্তাব নাগার, কি বললেন সামান্থা?

     ২০০ কোটি টাকা ভরণ-পোষণের প্রস্তাব নাগার, কি বললেন সামান্থা?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাত বছর বন্ধুত্বের সম্পর্ক বিয়েতে গড়ায় ২০১৭ সালে। কিন্তু সংসার জীবন মাত্র ৪ বছরের। যদিও প্রকাশ্যে বিচ্ছেদ ঘোষণা দিয়েছেন নাগা চৈতন্য এবং সামান্থা আক্কিনেনি। দু’জনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এতদিন বিবাহবিচ্ছেদের গুঞ্জন চললেও এবার সামনে এসেছে নতুন আলোচনা। বিষয় ভরণ-পোষণ।

    সামান্থা নাকি ৫০ কোটি টাকা খোরপোশ পেতে পারতেন নাগার থেকে। তবে এখন শোনা যাচ্ছে, ৫০ কোটি নয়, সামান্থাকে ২০০ কোটি টাকা ভরণ-পোষণ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সামান্থা বিয়ে ভাঙার কারণে নাগার থেকে সেই টাকা নিতে একেবারেই নারাজ। সামান্থা জানিয়েছেন, নাগার থেকে একটি টাকাও তিনি নেবেন না!

    এ নায়িকার ঘনিষ্ঠ এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সামান্থা এ সম্পর্কটা থেকে শুধু বন্ধুত্ব এবং ভালোবাসা চেয়েছিল। বিয়েটাই ভেঙে গেল। ও একটা টাকাও নেবে না।’

    ২০১০ সালে একটি ছবি করতে গিয়ে তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৭ সালে গোয়ায় বিয়ে করেছিলেন তারা। তবে বিয়ে ভেঙে গেলেও থেকে যাবে বন্ধুত্ব। বিবৃতি জারি করে এ কথা জানিয়েছেন স্বয়ং নাগা এবং সামান্থা।

    তাদের পোস্টে বার্তা, ‘এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ