ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি বাবুগঞ্জে গাঁজা সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড
  • মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম

    মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় মেয়েকে বিয়ে না দেওয়ায় জলিল মিয়া (৪৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে জখম করেছে প্রতিবেশী জাকির হোসেন।

    শনিবার (০৩ এপ্রিল) সকালে সদর উপজেলার ঢালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

    জলিলের স্ত্রী মাহফুজা বেগম বলেন, জাকির দীর্ঘদিন ধরে আমার মাদ্রাসাপড়ূয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত বছর জুন মাসে অন্যত্র আমরা মেয়েকে বিয়ে দিই। সেই থেকে জাকির আমাদের ওপর ক্ষিপ্ত। মেয়েকে তার কাছে বিয়ে না দেওয়ায় বিভিন্ন সময়ে জাকির আমাদের হুমকি দিয়ে আসছিল। গত নভেম্বরে জাকির ও তার সহযোগীরা আমাদের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। 

    এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য পনু মৃধা স্থানীয়দের নিয়ে সালিশ বৈঠক করে জাকিরকে জরিমানা করেন। এরপর আরও বেপরোয়া হয়ে ওঠে সে। এবার আমার স্বামীকে কুপিয়ে জখম করেছে। ইউপি সদস্য পনু মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জাকিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    বরগুনা সদর থানার ওসি (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, এখনও পর্যন্ত থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। তবে আমরা হাসপাতালে খোঁজ নিচ্ছি। এ রকম ঘটনা ঘটলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

     


    মতবাদ/ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ