ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • শিশুরাই বন্ধ করলো বাল্যবিয়ে

    শিশুরাই বন্ধ করলো বাল্যবিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'অপ্রাপ্ত বয়সে বিয়ের পিঁড়িতে বসা ঠিক নয়। আমরা সবাই পড়ালেখা করছি। তোমারও পড়ালেখা চালিয়ে যেতে হবে। তারপর সমাজে প্রতিষ্ঠিত হয়ে বিয়ের পিঁড়িতে বসতে হবে।' কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের এসব ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এবং বুঝিয়ে বলে শিশুরা।

    শিশুদের কথা প্রথমে রাখতে রাজি হয়নি কনের পরিবার। এরপর উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও সংবাদকর্মীরা সেখানে ছুটে যায় এবং বিয়েটি বন্ধ করে দেওয়া হয়। 

    জানা গেছে, অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শামসুল হক হাওলাদারের ছেলে মো. শামীম হাওলাদারের সঙ্গে বিয়ে ঠিক হয়।  বাল্যবিয়ের খবর পেয়ে বরগুনার বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিশুরা গতকাল শুক্রবার সন্ধ্যায় কনের বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ছুটে যায়। তাদের মাধ্যমে খবর পেয়ে প্রশাসন গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে।

    এ সময় উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা বলেন, শিশুদের এ অগ্রণীভূমিকাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহায়তা না হলে হয়তো বা প্রশাসন পর্যন্ত খবর পেত না। আজকে এ বাল্য বিয়ে বন্ধ করতে এসব শিশুদের মূখ্য ভূমিকা ছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ