ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নিজামীর ছেলে

    আল্লামা সাঈদী‎ জীবন ও কর্ম দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন

    আল্লামা সাঈদী‎ জীবন ও কর্ম দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন
    ড. ব্যারিস্টার নাজিব মোমেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. ব্যারিস্টার নাজিব মোমেন বলেছেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর স্বপ্ন ছিল একটি মডেল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্য দৃষ্টান্ত হিসেবে রেখে গেছেন।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আয়োজনে আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভা ও সাঈদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ‎অনুষ্ঠানে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।

    এসময় আরও বক্তব্য রাখেন জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের ছেলে হাসান ইমাম ওয়াফি, লক্ষ্মীপুর জেলার সাবেক নায়েবে আমির ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান খান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ