ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কঠোর অবস্থানে পুলিশ, মাঠে থাকবে স্ট্রাইকিং ফোর্স ও  পিকেটিং টিম  জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন কার্যক্রম নিষিদ্ধ আ’লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পটুয়াখালীতে ইউপি সদ্স্যর স্বামীর দেয়া ভুয়া স্লিপে চাল নিতে এসে আটক ৫ লালমোহনে হোগলা পাতার বুননে সংগ্রামী নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প পবিপ্রবির রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন আতিকুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী:  ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ফেসবুকে পোস্টের পরই বরিশাল-ঢাকা মহাসড়ক থেকে দোকান উচ্ছেদ
  • পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুলকে কারণ দর্শানোর নোটিশ

    পটুয়াখালী-৩: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুলকে কারণ দর্শানোর নোটিশ
    নুরুল হক ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

    গতকাল শুক্রবার রাতে এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিভিল জজ (বরিশাল) সাব্বির মো. খালিদ এ নোটিশ জারি করেন।

    ২৭ জানুয়ারি নুরুল হকের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন এনামুল হক নামের এক ব্যক্তি। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক।


    অভিযোগে বলা হয়, ২৬ জানুয়ারি রাতে দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং তাঁর কর্মী-সমর্থকদের মারধর করে আহত করা হয়। এ ঘটনা বিধিমালা ৬ (ক) ধারার পরিপন্থী বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    অভিযোগে আরও বলা হয়, প্রার্থী নুরুল হক তাঁর নির্বাচনী প্রচারণায় হাসান মামুনকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ১৫ (ক) এবং ১৬ (গ) (ছ) ধারা লঙ্ঘন।

    এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি নুরুল হকের বিরুদ্ধে কেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে আগামী ৩ ফেব্রুয়ারি সশরীর অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

    এ বিষয়ে নুরুল হক নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবু নাঈম বলেন, ‘কোনো ঘটনায় বিচার প্রার্থনা করা নাগরিক অধিকার। তবে ২৬ জানুয়ারি রাতে চরবোরহানের ঘটনায় হাসান মামুনের কর্মী-সমর্থকেরাই প্রত্যক্ষভাবে জড়িত। আর সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ক্ষেত্রে হাসান মামুনই এগিয়ে। আমরা শিগগিরই সংশ্লিষ্ট দপ্তরে প্রমাণসহ লিখিত অভিযোগ দেব।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন