ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার
  • বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত

    বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় জান আহমেদ (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

    রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে নগরের ১৫ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। 

    কোতোয়ালী মডেল থানায় দায়ের করা এজাহারে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহ পরান সড়কের বাসিন্দা মো. সুমন আহমেদ উল্লেখ করেন, পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে তাদের বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে আসামি সৌরভ, রাকিব,সজিব, অরিন, সায়মন, ইয়াসিনসহ আরও কয়েকজন জান আহমেদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় এসএস লোহার পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে জান আহমেদকে মারধর করে তারা।  

    উদ্ধারকারীরা জানায় আহত ব্যাক্তি মরটসাইকেল যোগে ওই স্থানে আশার সাথে সাথে পিছন থেকে দুইটা মোটরসাইকেল যোগে পাঁচ ছয়জন কিশোর গ্যাং সদস্য এলোপাতাড়ি পিটালে মাথার হেলমেট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকে। বর্তমানে আহত জান আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকরা জানায় হামলায় আহত জান আহমেদের প্রায় ১৪ টা সেলাই দিতে হয়। 

    কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ