ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • শেবাচিম হাসপাতালে কর্মচারীদের ওপর হামলার ঘটনার তদন্তে কমিটি

    শেবাচিম হাসপাতালে কর্মচারীদের ওপর হামলার ঘটনার তদন্তে কমিটি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন চলাকালে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    কমিটিতে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে প্রধান করা হয়েছে। অন্যান্য সদস্য হলেন-  সার্জারি বিভাগের আরএস ইখতিয়ার আহসান, উপসেবা তত্ত্বাবধায়ক শাহানাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়া ও ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল।

    ৪র্থ শ্রেণির কর্মচারী রাব্বি আল মামুন ফয়সাল জানিয়েছেন, শেবাচিম হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেন। এ সময় তাদের ওপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়।

    এ হামলায় হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম পাভেজ, রাব্বি, হাসান মোল্লা, রফিক পাটোয়ারি, শামিম, রাকিব, সেলিনাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।

    তিনি বলেন, কর্মচারীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, কর্মচারীদের ওপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ