ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর

    ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশের এক কোটি কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর।

    সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কলেজ ক্যাম্পাস পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিতে শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কর্মীদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হয়েছে।

    তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে এখন দক্ষতার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গতানুগতিক ও শুধু সনদনির্ভর শিক্ষা দিয়ে বর্তমান শ্রমবাজারে চাকরি নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশের ও আন্তর্জাতিক শ্রমবাজারে যেসব খাতে চাহিদা রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যপুস্তক, সিলেবাস ও কারিকুলাম মূল্যায়নের কাজ চলছে।

    নূর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে আরও নিরাপদ করতে সাইবার আইন দ্রুত সংশোধন করা হবে। সরকার মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে মানবাধিকার আইন ও গুমসংক্রান্ত আইন সংসদে পাস হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    তিনি আরও বলেন, জনবান্ধব বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।

    পরে প্রতিমন্ত্রী নুরুল হক নূর ছাত্র অধিকার পরিষদ বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ