ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার একটি অস্ত্র মামলার ২১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে  গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। 

    রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১ টায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃত হল মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষীপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. সোলাইমান হাওলাদার (৪১)। 

    তিনি দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিল বলে জানিয়েছেন র‌্যাব-৮'র মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মো. শাহরিয়ার রিফাত অভি। 

    তিনি জানান মো. সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় ২০১৬ সালে অস্ত্র আইনে একটি মামলা হয়, যার নম্বর-১৮(০৯)১৬। এই মামলায় আদালত আসামিকে ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকেই দীর্ঘদিন পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরোয়ানাটি বরিশাল জেলার মুলাদী থানায় জারি আছে।  গ্রেফতারি পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র‍্যাব-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে রোববার রাত পৌনে ২ টার দিকে র‍্যাব-২ ‍এর সহযোগিতায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

    আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয় বলে জানােন তিনি। 
     


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ