ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১

বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে ৫৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বশির উদ্দিন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে গাছে বেঁধে মারধর করে পুলিশে সোপর্দ করেন।

রোববার (৩০ আগস্ট) সকালে অভিযুক্ত বশির উদ্দিনকে আদালতে হাজির করা হয়েছে বলে জানান থানা পুলিশ। 

এর আগে শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে বশির উদ্দিনকে আসামি করে তালতলী থানায় মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে বশির উদ্দিন বাঁশ কেনার কথা বলে ওই নারীর বাড়িতে যান। বাঁশ কাটার জন্য দা নেওয়ার অজুহাতে তিনি ওই নারীর নাতিকে পাশের বাড়ি থেকে আরেকটি দা আনতে পাঠান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘরে ঢুকে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে বশির পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

অভিযুক্ত বশির উদ্দিন উপজেলার সোনাকাটা ইউনিয়নের মরানিদ্রা এলাকার নয়া মিয়া হাওলাদারের ছেলে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, অভিযুক্ত বশির উদ্দিনকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগী নারী থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ