ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে বেড়েছে পিঁয়াজের দাম, ক্ষুব্ধ ক্রেতারা

    বরিশালে বেড়েছে পিঁয়াজের দাম, ক্ষুব্ধ ক্রেতারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের পাইকরী বাজারে ১ সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দাম কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। খুচরা পর্যায়ে দাম বেড়েছে আরও বেশি। কোনো যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ পিঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, মোকামে পিঁয়াজের দাম বেড়ে গেছে। তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন মাত্র।

    সোমবার দুপুরে নগরীর পিঁয়াজ-রসুন-আলুর বৃহত্তম বাজার পিঁয়াজপট্টিতে গিয়ে দেখা গেছে, দেশি পিঁয়াজ পাইকরী বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে এবং আমদানিকৃত পিঁয়াজ বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা দরে। খুচরা পর্যায়ে দেশি পিঁয়াজ ৬০ টাকা এবং এলসি পিঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে।

    অথচ এক সপ্তাহ আগে এই আড়তে দেশি পিঁয়াজ বিক্রি হয়েছে ৩৮ টাকা এবং এলসি পিঁয়াজ বিক্রি হয়েছে ৪১ থেকে ৪২ টাকা কেজি দরে। খুচরা পর্যায়ে তখন দেশি পিঁয়াজ বিক্রি হয় ৪৫ টাকা এবং এলসি পিঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হয় বলে জানিয়েছেন নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের খান সড়কের মুদি দোকানী কাজী জহুর।

    হঠাৎ করে পিঁয়াজের মূল্য কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। বাজারের দিকে সরকারের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত নিত্য পন্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাজার নিয়ন্ত্রণে তারা সরকারকে কঠোর হওয়ার দাবি জানিয়েছেন।

    এদিকে আড়তদার ও ব্যবসায়ীরা পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য আমদানীকারকদের দায়ী করেছেন। মোকামে দাম বেড়ে যাওয়ায় বরিশালের বাজারেও সব ধরনের পিঁয়াজের দাম বেড়েছে। আড়তদাররা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন বলে জানান নগরীর পিয়াজপট্টির তালুকদার বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী বাবুল তালুকদার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ