ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • মেহেন্দিগঞ্জে খালের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

    মেহেন্দিগঞ্জে খালের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল ১১টায় শান্তিরহাট সংলগ্ন খালের তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সবুজ বেপারী ও গৌরাঙ্গ কীর্তনীয়াসহ অন্যান্যরা। স্থানীয় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    বক্তারা বলেন, শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর ৫ বছর আগে নির্মিত প্রায় আড়াইশ’ ফুট দীর্ঘ বাঁশের সাকোটি নাজুক হয়ে গেছে। দরবেশকান্দি প্রাথমিক বিদ্যালয়, সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল ও পাতারহাট বালিকা বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সাকো পাড় হয়ে স্কুলে যাতায়াত করে। এছাড়া দরবেশকান্দিসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ পাতারহাট বাজারে যাতায়াত করে এই সাকো পাড় হয়ে। প্রায়ই সকো থেকে পড়ে গিয়ে আহত হয় পথচারীরা। তারা অবিলম্বে শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ