ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার
  • আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ জব্দ

    আগৈলঝাড়ায় বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ইলিশ মাছ আহরন, পরিবহন, মজুদ, বাজারজাতকরন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার পরেও বরিশালের আগৈলঝাড়ায় একটি বরফকল থেকে বিপুল পরিমান জাটকা ও মা ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। এসময় বরবকলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

    উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা সদর বাজারের একটি বরবকল থেকে ১শত ৬০ কেজি জাটকা ও মা  ইলিশ মাছ জব্দ করা হয়।  

    এসময় অভিযানের খবর পেয়ে মৎস্য ব্যবসায়ী পালিয়ে গেলে বরবকলের কর্মচারী বাটাজোর এলাকার আলাউদ্দিন বেপারীর ছেলে সুজন বেপারীকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত সুজন বেপারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপপরিদর্শক জসীম উদ্দিন প্রমুখ।
    পরে জব্দকৃত জাটকা ইলিশ মাছ উপজেলার পূর্ব সুজনকাঠি বাবন উদ্দিন তালুকদার নেছারিয়া এতিমখানা ও গৈলা আল ফারুক এতিমখানায় বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ