ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

     বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মানব সম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই, শিক্ষা জাতীয়করণ চাই’ স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

    এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের ব্যানারে একটি বিশাল র‌্যালি বের হয়।

    র‌্যালিতে দাবি সংবলিত বিভিন্ন স্লোগান প্রদর্শন করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়।

    পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

    শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক অধ্যপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ প্রনব বেপারী, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রেজাউল করিম সহ অন্যান্যরা। বক্তারা শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ