ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিল গুলোতে দেশিয় প্রজাতির মাছ রক্ষায় পয়সারহাট বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ  কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত ।

    এসময় অবৈধ জাল বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

    ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্দ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

    অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী আতাউর কাজীর দোকান থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

    উপজেলা সিনিয়র মৎস্য র্কমকর্তা মোহাম্মদ আলম জানান, অবৈধ ভাবে কারেন্ট জাল বিক্রি করার অপরাধে ব্যবসায়ী আতাউর কাজীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে আদালত। অভিযানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা পুলিশ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ